রাতের আঁধারে পুলিশের বাড়িতে ছিনতাই শেষে স্ত্রীকে ধ*র্ষণ

স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের চকরিয়ায় একটি ভাড়া বাসায় চুরি করার পর এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) ভোররাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় ঘটে এ ঘটনা ঘটে। ঘটনার সময় পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত আছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ওই রাতে আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাতনামা যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঢুকেই তিনি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে।

শিরোনাম