এনসিপির সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে গাছ ফেলে সড়ক অবরোধ,বন্ধ হয়ে গেছে যান চলাচল

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সড়কে গাছ ফেলে অবরোধ করা হয়েছে। বুধবার দুপুরে কোটালিপাড়া-গোপালগঞ্জ সড়কের বেশ কয়েকটি জায়গায় গাছ কেটে ফেলে এ অবরোধ করা হয়।

এতে সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, ‘খবর পেয়েছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পুলিশ ঘটনাস্থলে রওনা করেছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সড়ক উন্মুক্ত করে দেয়া সম্ভব হবে।’

শিরোনাম