সিংগাইরে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের ২৫ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর
সংবাদ জমিন ডেস্কঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।
জানা গেছে,সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জ বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আডামীরা ৬ সপ্তাহের জন্য উচ্চ আদালতের জামিনে ছিলেন।
যাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, সিংগাইর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো.সমেজ উদ্দিন,কাউন্সিলর মো.রিয়াজুল ইসলাম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.রমিজউদ্দিন, রাকিবুল হাসান রকি,এফএম শরিফুল ইসলাম কাজল,গিয়াসউদ্দিন, আমজাদ হোসাইন,আবুল কালাম,ফিরোজ কবির,আলমগীর মিয়া,মানিক মিয়া,ইলিয়াস হোসেন লিটন,মাসুদ শেখ,কালাম,সওকত আজগর,শরিফুল ইসলাম,জসিমউদ্দিন,মাহবুবুর রহমান খোকন,সাত্তার খান,আবুল কালাম,সায়েস্তা খান ও মনতাজ মিয়া।