গোপালগঞ্জ রণক্ষেত্র,আটকা পড়েছে এনসিপি নেতারা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রণক্ষেত্রে রুপ নেয়। এ রিপোর্টটি লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।আটকা পড়েছে এনসিপি নেতারা।

শিরোনাম