সমাবেশে যোগ দিতে গিয়ে পথেই দুর্ঘটনা,প্রাণ গেল ২ জামায়াত নেতার,আহত-৯

ফরিদপুর প্রতিনিধিঃ
ঢাকার সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াত ইসলামীর দুই নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ থেকে ৯ জন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশফাক হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে এ দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলেন,মাওলানা আবু সাঈদ (৫৫) ও মোহাম্মদ আমানত শেখ (৫৫)। তাদের বাড়ি খুলনার দাকোপ উপজেলায়।

আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিরোনাম