রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান বিধ্বস্ত,নিহত-১৭

সংবাদ জমিন ডেস্কঃ
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধবস্তের ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৩ জন মৃত্যুবরণ করেন। এ ছাড়া বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন ভর্তি আছেন। তিনি বলেন, যারা মারা গেছেন তারা প্রত্যেকেই শিশু। যারা আহত হয়েছেন, তারাও বেশিরভাগ শিশু।

সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এছাড়া ঢাকা মেডিক্যাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২৪ ঘণ্টা চিকিৎসকদের টিম থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি।
।

শিরোনাম