রাজধানীর উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিমান বিধ্বস্ত,নিখোঁজ অভিভাবকের মিললো এনআইডি

সংবাদ জমিন ডেস্কঃ
রাজধানীর উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিমান বিধ্বস্ত,নিখোঁজ অভিভাবকের মিললো এনআইডি। কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আসমাউল ইসলাম জায়রাকে নিতে এসে নিখোঁজ রয়েছেন মা লামিয়া ইসলাম সোনিয়া। পরে ফেসবুকে মা সোনিয়ার পোড়া এনআইডি কার্ড দেখে ঘটনাস্থলে ছুটে আসেন স্বজনরা। তারা সেই পোড়া আইডি কার্ড দেখিয়ে তার সন্ধান করছেন।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান প্রতিষ্ঠানটির ‘হায়দার আলী’ নামক একটি দোতলা ভবনে আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

শিরোনাম