সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

স্টাফ রিপোর্টারঃ
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ে ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের এসআই গোলাম মুক্তি মাহমুদ মঙ্গলবার রাতে এ মামলা করেন।

বুধবার এজাহার গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মো. সাইফুজ্জামান আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদেন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিভিন্ন কলেজের অজ্ঞাত শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীদের আসামি দায়ের করা মামলায় দাঙ্গা সৃষ্টি করে সচিবালয়ে প্রবেশ, ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপের’ অভিযোগ রয়েছে।

শিরোনাম