নওগাঁয় নিজ বাড়ি থেকে উদ্ধার করা হলো স্বামী-স্ত্রীর লাশ

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।তারা হলেন,শীতলী ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল হাই বাবু (৪৭) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)।

জানা যায়,প্রতিদিনের মতো দুই মেয়েকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন বাবা-মা। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েরা দেখেন মা বিছানায় পড়ে আছেন এবং তার বাবা গলায় রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন। ঘরের দরজা খুলে মেয়েরা প্রতিবেশীদের ডাকেন। প্রতিবেশীরা এসে দুজনকেই মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম