ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল স্কুলশিক্ষিকার,আহত হলো স্বামী
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ট্রাকচাপায় নাসরিন সুলতানা (৪৩) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী আমিরুল ইসলাম (৫০) আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাটই বাজার সংলগ্ন আখ মাড়াই কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাসরিন সুলতানা হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।
জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে স্কুলশিক্ষিকা নাসরিন সুলতানা তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ভাটই বাজার থেকে আমতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় স্কুলশিক্ষিকা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহতের স্বামী আমিরুল ইসলাম আহত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।