জেলে বন্দি, হলেন হামলা-মামলার আসামি!

সংবাদ জমিন ডেস্কঃ
জেলে বন্দি, হলেন হামলা-মামলার আসামি!জেলখানায় বন্দি এক কয়েদির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের মামলা হয়েছে। এ বিষয়ে কিছুই জানেন না মামলার বাদী।

গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে।

ওই মামলার ৬৬ নম্বর আসামি তোরাব আলী সরদার বর্তমানে জেলা কারাগারে বন্দি রয়েছেন। বন্দি থেকেও তিনি কারাগারে হামলার মামলায় আসামি হয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিরোনাম