তুচ্ছ ঘটনার জের ধরে ভাইয়ের হাতে ভাই খু*ন

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
তুচ্ছ ঘটনার জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন।ধানের জমিতে হাঁস প্রবেশকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে আমিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত গোলাম আজমকে (৩০) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় আমিরুলের মৃত্যু হয়। এর আগে বিকালে রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামে এই মারামারির ঘটনা ঘটে।

এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে আর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা হবে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

শিরোনাম