ট্রেন থেকে নামিয়ে নারীকে গণধ*র্ষণ,গ্রেফতার-৩

টাঙ্গাইল প্রতিনিধিঃ
ট্রেন থেকে নামিয়ে নারীকে গণধর্ষণ,গ্রেফতার-৩।টাঙ্গাইলে এক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (২৬ জুলাই) সকালে এ ঘটনায় জড়িত অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।

পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেফতাররা হলেন,রেলস্টেশনের ঘারিন্দা এলাকার সজিব, দুলাল ও নুপুর। এদের মধ্যে নুপুর সিএনজিচালিত অটোরিকশাচালক। ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন।

শিরোনাম