নৌকা দিয়ে ঘুরতে গিয়ে ৩ বন্ধু নিখোঁজ

গাজীপুর প্রতিনিধিঃ
নৌকা দিয়ে ঘুরতে গিয়ে ৩ বন্ধু নিখোঁজ।গাজীপুরের কালিয়াকৈরে বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকালে সাড়ে ৪টার দিকে উপজেলার বঁশিতৈল এলাকায় মকশ বিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিন বন্ধু হলেন,কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান এবং ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে মুহাম্মদ ইব্রাহিম হোসেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন তীরে উঠতে সক্ষম হয়। তারা সবাই চলতি বছর এসএসসি পাস করেছে।

শিরোনাম