মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

সংবাদ জমিন ডেস্কঃ
মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই ভাই ও তাদের মামা নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘির পূর্বপাড় চিপবাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,সাতকানিয়ার বাহাদিরপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে হুমায়ুন (৩৭) ও মামুন (৩২) এবং তাদের মামা করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)।

শিরোনাম