ফুটবল খেলার মাঠে বাস, নিহত-১

কুমিল্লা প্রতিনিধিঃ
ফুটবল খেলার মাঠে বাস, নিহত-১।নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলার মাঠে ঢুকে দর্শকদের চাপা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে গিয়াস উদ্দিন (৪৩) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচ জন আহত হন।

শনিবার (২৬ জুলাই) বিকালে মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

শিরোনাম