ক্রিকেট তারকা তাসকিনের বিরুদ্ধে জিডি

স্টাফ রিপোর্টারঃ
ক্রিকেট তারকা তাসকিনের বিরুদ্ধে জিডি।ছোট বেলার বন্ধুকে ‘মারধর ও হুমকির’ অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। রোববার রাতে মিরপুরে সনি সিনেমা হলের সামনে ঘটে এই ঘটনা।

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানান, তাসকিনের নামে সিফাতুর রহমান সৌরভ নামে একজনের একটি অভিযোগ তারা পেয়েছেন। অভিযোগের সত‍্যতা তদন্ত করছেন।

তাসকিনের ছোট বেলার বন্ধু সিফাতুরের অভিযোগে বলা হয়, তাকে ফোনে ডেকে নেন তাসকিন। এরপর পরে কিল-ঘুষি মেরে জখম করেন এবং হুমকি দেন।

শিরোনাম