মবতন্ত্র দেশকে রিস্কির মধ্যে ফেলে দিচ্ছে: গণসংহতি

সংবাদ জমিন রিপোর্টঃ
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বসতঘরে দফায় দফায় হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দুই নেতা বলেন, ‘মবতন্ত্র কায়েমের এই ধারা দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। গঙ্গাচড়ায় মাইকিং করে হিন্দুপল্লীতে হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রমাণ করছে— মবতন্ত্রকে কঠোরভাবে দমনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার চরমভাবে উদাসীন ও ব্যর্থ। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে কোনোভাবেই এই ধরনের ঘটনা ঘটতে পারে না।’

শিরোনাম