গভীর সমুদ্রে ট্রলারডুবি,উদ্ধার ৯ লাশ,নিখোঁজ-৬

কুয়াকাটা প্রতিনিধিঃ
গভীর সমুদ্রে ট্রলারডুবি,উদ্ধার ৯ লাশ,নিখোঁজ-৬।পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমুদ্রে চার দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরার ট্রলার। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে এ ঘটনা ঘটে।

এখনও নিখোঁজ রয়েছে আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম নামের ছয় জেলে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে উদ্ধার হওয়া ৯ জেলে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন রাজিব, রাহাত, হাসান, সাগর, হারুন, সাগর, হাসান, গিয়াস উদ্দিন ও ইব্রাহিম।

শিরোনাম