কনসার্ট করতে ৭৬ লাখ টাকা চাঁদা দাবি ৭০ প্রতিষ্ঠানে রাবি’র সাবেক সমন্বয়কের
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
কনসার্ট করতে ৭৬ লাখ টাকা চাঁদা দাবি ৭০ প্রতিষ্ঠানে রাবি’র সাবেক সমন্বয়কের।কনসার্ট করতে ৭৬ লাখ টাকা চেয়ে ৭০ প্রতিষ্ঠানে রাবি’র সাবেক সমন্বয়কের চিঠিকে ঘিরে চলছে তোলপাড়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের উদ্যোগে আয়োজিত ‘৩৬ জুলাই: মুক্তির উৎসব’ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। এই আয়োজনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কাছে আর্থিক অনুদান চেয়ে পাঠানো চিঠিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব ‘স্ট্রংলি রিকমেনডেড’ মন্তব্য করে সুপারিশ করেন। এ নিয়ে ওঠে সমালোচনার ঝড়। দেখা যায়, কোনো প্রতিষ্ঠানে ইংরেজিতে প্রস্তাবনা দেয়া হয়েছে, কোনোটিতে বাংলায়। চিঠির সঙ্গে অনুষ্ঠান এবং বাজেটের বিস্তারিত যুক্ত করে দেয়া হয়। বাংলায় করা একটি আবেদনে বলা হয়েছে, ‘রাজশাহীর গৌরবময় ইতিহাসে ৩৬ জুলাই একটি স্মরণীয় দিন। এই দিনটি আমরা ‘জুলাই আন্দোলন’ হিসেবে স্মরণ করি, যেখানে বহু তরুণ শহীদ হয়েছিলেন এবং অনেকে আহত হয়েছিলেন গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে। এই ঐতিহাসিক ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে আমরা আয়োজন করতে যাচ্ছি ‘৩৬ জুলাই: মুক্তির উৎসব। এই উৎসবে রাজশাহীর শহীদ পরিবার, আহতদের পরিবার, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত সমন্বয়কবৃন্দ উপস্থিত থাকবেন। আর এ কনসার্ট করতে ৭৬ লাখ টাকা চাঁদা দাবি ৭০ প্রতিষ্ঠানে রাবি’র সাবেক সমন্বয়কের।অবশ্য ঐ সমন্বয়ক সংবাদ মাধ্যমে চাঁদা দাবির কথা অস্বীকার করেছেন।