বাবা-মার হাতে পুত্র খুন,হত্যার দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ মা-বাবার

স্টাফ রিপোর্টারঃ
বাবা-মার হাতে পুত্র খুন,হত্যার দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ মা-বাবার।একমাত্র ছেলে সন্তানকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন বাবা-মা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় জাফর গাজীর বসতঘরের মধ্যে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

জানা যায়, পারিবারিক কলহের জেরে বাবা-মা মিলে তাদের একমাত্র ২২ বছরে ছেলে হাসানকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই তারা বাকেরগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং হত্যার দায় স্বীকার করেন।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম