ভুয়া র‌্যাবকে পাকড়াও করতে গিয়ে আসল র‌্যাব গণপিটুনির শিকার

নিজস্ব প্রতিনিধিঃ
ভুয়া র‌্যাবকে পাকড়াও করতে গিয়ে আসল র‌্যাব গণপিটুনির শিকার।ভুয়া র‌্যাবকে ধাওয়া দিয়ে আটক করতে গিয়ে জনতার রোষানলে পড়েছেন আসল র‌্যাব সদস্যরা। এ সময় মহাসড়ক ঘেরাও করে দুই পক্ষকে মারধর করেছে জনতা। ভাঙচুর করা হয় একটি মাইক্রোবাস। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুয়া র‌্যাব সদস্যরা হলেন,শরীয়তপুরের জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের মোহাম্মদ সুমন (৪৯), চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মোহাম্মদ মিন্টু (৪৫), গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী গ্রামের সাইফুল শেখ (৩৪), মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর এলাকার মোহাম্মদ জামিল (৩২) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের মোহাম্মদ দিদার (৩৬)।মারধরের স্বীকার র‌্যাব সদস্যদের পরিচয় জানা যায়নি।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম