মেহেরপুরের কাজীপুর সীমান্ত দিয়ে আবারো ১৮ জনকে পুশইন বিএসএফ এর

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের কাজীপুর সীমান্ত দিয়ে আবারো ১৮ জনকে পুশইন বিএসএফ এর।মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মথুরাপুর বিওপি’র অধীনস্থ ১৪১ নম্বর আন্তর্জাতিক পিলারের (জিআর নং ৬৯৩৪৪৮, মানচিত্র ৭৯এ/এ ৯) কাছ থেকে এ পুশইন হয়।

জানা গেছে, পুশইন হওয়া ব্যক্তিরা ঠাকুরগাঁও, নড়াইল, যশোর, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তারা বৈধ কাগজপত্র ছাড়া লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে শিলিগুড়ি হয়ে হরিয়ানা প্রদেশে পাড়ি জমিয়েছিলেন। সেখানকার পুলিশ তাদের আটক করে শিলিগুড়ি কারাগারে রাখে। সাজার মেয়াদ শেষ হওয়ায় ভারতের খড়কাবাহাদুর ক্যাম্প থেকে তাদের বিএসএফ কাজীপুর সীমান্তে এনে বাংলাদেশে পুশইন করে। পরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের বিভিন্ন ক্যাম্পে আটক করে। এরমধ্যে কাজীপুর ক্যাম্পে ৯ জন, শেওড়াতলা ক্যাম্পে ৩ জন এবং মথুরাপুর ক্যাম্পে ৬ জনকে হেফাজতে নেয়া হয়।

শিরোনাম