রাউজানে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ,আহত-৩০

চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্রগ্রামের রাউজানে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জন। এ ঘটনায় রাউজান উপজেলায় বিএনপির দুই নেতার দলাদলিতে উত্তর জেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

জানা গেছে,মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের সত্তারঘাট এলাকায় এ দুই নেতার অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় গোলাম আকবর খোন্দকার নিজেই আহত হয়েছেন। সংঘর্ষে গোলাম আকবর খোন্দকারের ব্যবহৃত গাড়ি এবং রাউজান থানার ওসির গাড়ি ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় তিনটি মোটরসাইকেলে। খবর পেয়ে পুলিশের পাশাপাশি র‌্যাব এবং সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিরোনাম