৭ দিন পেরিয়ে গেলেও অপহৃত জেমির সন্ধান মেলেনি,পাচ্ছেন না কারো সহযোগিতা
স্টাফ রিপোর্টারঃ
এক সপ্তাহ পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি অপহৃত সুবর্ণ আক্তার জেমি। ১৭ বছর বয়সী এই কলেজ ছাত্রীর সন্ধান পেতে বাবা-মাসহ আত্মীয়-স্বজন প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরছেন। তবে কোন পক্ষ থেকেই সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন জেমির মা জেসমিন আক্তার।
তিনি জানান, গত ২৩ জুলাই বরিশাল সরকারী মহিলা কলেজ থেকে বাসায় ফেরার পথে বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরামদ্দির বখাটে হৃদয় শিকদারের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। মান-ইজ্জতের কথা বিবেচনা করে শুরুতে স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে অভিযোগ করেন। যাতে অপহৃত জেমিকে ফিরিয়ে দেয়া হয়। কিন্তু সেখানে কোন সহযোগিতা না পেয়ে বাকেরগঞ্জ থানায় গত শনিবার লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্ত কর্মকর্তা হচ্ছেন চরামদ্দি পুলিশ ফাড়ির কর্মকর্তা আলমগীর হোসেন।