নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের গোপন বৈঠক,গ্রেপ্তার-২২,পুলিশ হেফাজতে মেজর
স্টাফ রিপোর্টারঃ
নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের গোপন বৈঠক,গ্রেপ্তার-২২,পুলিশ হেফাজতে মেজর।নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা মামলায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই কার্যক্রমে অংশ নেয়ার অভিযোগে হেফাজতে নেয়া হয়েছে একজন মেজর পদ মর্যাদার কর্মকর্তাকে। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এই মামলায় পুলিশ আরও একজনকে শ্যোন এরেস্ট দেখিছে।
মামলার তথ্য ও গোয়েন্দা সূত্র বলছে, গত ৮ই জুলাই বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যন্ত। বৈঠকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরসহ ৩০০-৪০০ জন অংশ নিয়েছিলেন। সেখানে সরকারবিরোধী পরিকল্পনা হয়।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ডিসি তালেবুর রহমান জানিয়েছেন ওই বৈঠকের ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।