জুলাইযোদ্ধাদের এক গ্রুপ অপর গ্রুপকে শাহবাগ ছাড়তে বাধ্য করলো

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
জুলাইযোদ্ধাদের এক গ্রুপ অপর গ্রুপকে শাহবাগ ছাড়তে বাধ্য করলো।জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে টানা ৩২ ঘণ্টা যাবৎ শাহবাগ অবরোধ করে রেখেছিল ‘জুলাইযোদ্ধা সংসদ’ নামে একটি প্লাটফর্ম। তবে টানা ৩২ ঘণ্টা অবরোধের পর তাদেরকে ভুয়া আখ্যা দিয়ে শাহবাগ থেকে তাড়িয়ে দিয়েছে একদল ছাত্র-জনতা। তাদের দাবি তারাই ‘প্রকৃত’ জুলাইযোদ্ধা।

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে। এতে করে দীর্ঘ ৩২ ঘণ্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শিরোনাম