পিআর পদ্ধতির নির্বাচনে বিএনপির জোর আপত্তি

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বিএনপির পিআর পদ্ধতিতে নির্বাচনে জোর আপত্তি।দৈনিক সমকালের প্রধান শিরোনাম ‘বিএনপির আপত্তিসহ পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সিদ্ধান্ত’। খবরে বলা হয়, বিএনপিসহ পাঁচটি দল আপত্তি (নোট অব ডিসেন্ট) দিলেও বেশির ভাগ দলের মত অনুযায়ী সংসদে ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে (পিআর পদ্ধতি) রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চকক্ষের আসন বণ্টন হবে। পাশাপাশি সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশের সমর্থন লাগবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে এতেও আপত্তি জানিয়ে বিএনপি বলেছে, সংবিধান সংশোধনের এখতিয়ার উচ্চকক্ষকে দেওয়ার সিদ্ধান্ত তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

গতকাল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে রাতে কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, নোট অব ডিসেন্টসহ ১৯টি বিষয়ে ঐকমত্য হয়েছে।

শিরোনাম