এই সরকার বোধহয় এনসিপি’র সরকার: আব্বাস

স্টাফ রিপোর্টারঃ
এই সরকার বোধহয় এনসিপি’র সরকার।অন্তর্বর্তীকালীন সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, কী বলবো? এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচে গেছে। আমি ধারণা করছি, এই সরকার বোধহয় এনসিপি’র সরকার। অবস্থাদৃষ্টে মনে হয়, এই সরকার বোধহয় এনসিপি’র সরকার। কী মনে হয় আপনাদের (উপস্থিত সমাবেশের লোকজনের উদ্দেশ্যে)? উনারা যখন-যেখানে যান প্রটোকল পান, সরকারি প্রটোকল, পুলিশ, বিডিআর আর্মির গার্ড থাকে, সার্কিট হাউস ব্যবহার করেন, সরকারি যান পান, এমনভাবে বিষয়টা জানানো হয় যে, অমুক নেতা আসছেন দেখে রাখবেন।

শিরোনাম