মাইলস্টোনের সেই দুর্বিষহ স্মৃতি ভুলতে শিক্ষার্থীদের জন্য বিশেষ কাউন্সেলিং ব্যবস্থা

স্টাফ রিপের্টারঃ
প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই দেখা মেলে সবুজ-ছায়া ঘেরা সু-বিশাল খেলার মাঠ। কর্মব্যস্ত দিনে যেখানে শিক্ষার্থীদের পদচারণায়-মাঠটি মুখর থাকার কথা সেখানে নেই কোনও হৈ-হুল্লোড়। নেই দিগ্বিদিক ছোটাছুটি। বাতাসে ভেসে আসছে না শিশুদের কল্লোল। মাঠের পাশে রাস্তা ঘেঁষে অবস্থিত রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিধ্বস্ত ভবনটি থেকে এখনও আসছে পোড়া গন্ধ।

মাইলস্টোনে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর ১৩ দিন পেরিয়ে গেলও এখনও ভয়ে-আতঙ্কে শিউরে উঠছে শিক্ষার্থীরা। তাদের সামনে ভাসছে সেই দুর্বিষহ স্মৃতি। কাছের বন্ধুদের চিরদিনের জন্য হারিয়ে শিক্ষার্থীদের অনেকে বাকহীন। অসুস্থতা আর অস্বাভাবিক আচরণে দিন কাটাচ্ছে অনেকে। শিক্ষার্থীদের এই ট্রমা থেকে বেরিয়ে আনতে ইতোমধ্যে সেখানে বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। চলছে বাংলাদেশ বিমানবাহিনী দ্বারা পরিচালিত সাত দিনব্যাপী অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প। ওই ক্যাম্পে শিক্ষার্থীদের সেবা দিতে চিকিৎসকদের পাশাপাশি মনোরোগ বিশেষজ্ঞরা রয়েছেন। বিমানবাহিনী ছাড়াও প্রতিষ্ঠানটির সহযোগিতায় শিক্ষার্থীদের কাউন্সেলিং করতে বুথ বসিয়েছে কিছু বেসরকারি সংস্থাও।

শিরোনাম