বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে ৪ কোটি টাকা চাঁদা হাতিয়ে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে ৪ কোটি টাকা চাঁদা হাতিয়ে নেয়ার অভিযোগযশোরের অভয়নগরে বিএনপির এক নেতার বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধর, বালুতে পুঁতে ও অস্ত্রের মুখে জিম্মি করে চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৩০ জুলাই) অভয়নগর থানায় অভিযোগ দিতে গেলে তা নেওয়া হয়নি। পরদিন বৃহস্পতিবার স্থানীয় আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন।ভুক্তভোগী ব্যবসায়ীর নাম শাহনেওয়াজ কবীর টিপু, তিনি নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন,অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির (পদ স্থগিত) সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

শিরোনাম