ট্রাম্পের হুমকিকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি করবে ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ
ট্রাম্পের হুমকিকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি করবে ভারত।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির দুই সরকারি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এই তেল কেনা হচ্ছে এবং তা রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা বলেছেন, এগুলো দীর্ঘমেয়াদি তেলচুক্তি। হঠাৎ করেই কেনা বন্ধ করা যায় না।

গত মাসে ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে রুশ তেল ও অস্ত্র কেনার কারণে ভারতকে অতিরিক্ত শাস্তির হুমকি দিয়েছিলেন। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেছেন, আমি শুনেছি, ভারত নাকি আর রুশ তেল কিনছে না।

শিরোনাম