মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির, আহত-২

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির, আহত-২ ।মালয়েশিয়ার কুয়ানটানে পূর্ব উপকূল মহাসড়ক (এলপিটি-১) এলাকায় একটি মাল্টিপারপাস গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাড়িচালক মো. সাব্বের হাসান (৩০) এবং ওই গাড়ির দুই যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আহতরা হলেন, মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মানিরাম চন্দ্র বস (৪০)। তাদের কুয়ানতানের তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিরোনাম