ছাত্রদল সবসময় শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়: রাকিব

সংবাদ জমিন ডেস্কঃ
ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।রবিবার (৩ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদল আয়োজিত সমাবেশ শুরুতেই তিনি এ কথা বলেন।রাকিবুল ইসলাম বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদল সবসময় শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়।

তিনি বলেন, আমরা জীবন বাজি রেখে বিগত সময়গুলোতে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়েছি। আমাদের নেতাকর্মীরা জেল-জুলুম নির্যাতন-গুম-খুনের শিকার হয়েছে। আজ এখানে আমরা জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমবেত হয়েছি।তিনি আরও বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।

শিরোনাম