সিংগাইরে ভাকুমে ব্যাগের কারখানায় আগুন, সর্বস্ব পুড়ে ছাই

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপের ভাকুমে নিলিমা ব্যাগ মিল লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক প্রায় ৭০ কোটি টাকার মালামালের ক্ষতিসাধিত হয়েছে।

জানা গেছে,গত শনিবার দুপুরে জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকায় ঐ কারখানায় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

শিরোনাম