স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার-৫

কুষ্টিয়া প্রতিনিধিঃ
স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার-৫।কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার একটি সড়কে এ ঘটনা ঘটে। রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে।

ধর্ষণের এ ঘটনায় রবিবার (৩ আগস্ট) দুপুরে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে মামলা হয়েছে।পুলিশ ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলেন, ভেড়ামারার মসলেমপুর গ্রামের কালু প্রামাণিক (৪৬), ষোলদাগ গ্রামের মুর্শিদ শেখ (৪৫), টিটু মণ্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলি (২৪)।

শিরোনাম