বিএসআরএম কারখানায় ডাকাতি,থানায় মামলা

মীরসরাই প্রতিনিধিঃ
বিএসআরএম কারখানায় ডাকাতি,থানায় মামলা।চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম স্টিল রোলিং-২ ও স্টিল মেলটিং-২ কারখানায় সংঘবদ্ধ ডাকাতদলের হামলায় ভাঙচুর, লুটপাট ও কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন কয়েকজন অফিস স্টাফ ও নিরাপত্তাকর্মী।রবিবার (৩ আগস্ট) জোরারগঞ্জ থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টায় প্রথমে হামলার ঘটনা ঘটেছে। পরে রবিবার ভোরে দ্বিতীয় দফায় হামলা চালায় সন্ত্রাসীরা।

মামলার বাদী বিএসআরএমের মীরসরাই জোনের প্রশাসনিক ম্যানেজার আবদুল কাদের মোল্লা জোরারগঞ্জ থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, বেলাল, নাজমুল, হক সাবসহ অজ্ঞাত ১৮-২০ জন সশস্ত্র ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে সিকিউরিটি অফিস ও পোস্টে প্রবেশ করে। হামলাকারীরা প্রথমেই সিসিটিভি মনিটর ২টি, কম্পিউটার ২টি, টেম্পারড গ্লাসের দরজা ২টি ও ৯টি থাই গ্লাস জানালা ভাঙচুর করে। এরপর ডিউটি অফিসার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ শাহ আলম, সিকিউরিটি গার্ড মোরশেদ, প্লাবন পালিত, রিয়াদ মোরশেদ ও ডাম্প ট্রাক চালক সোহাগকে মারধর করে আহত করে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, বিএসআরএমে দুই দফায় হামলার হয়েছে। এ সময় ভাঙচুর এবং অফিস তছনছ করে চক্রটি। এ ঘটনায় ৩০/৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের ধরার জন্য চেষ্টা চলছে।

শিরোনাম