সাভারের আশুলিয়ায় লরি চাপায় প্রাণ গেল শিশুসহ ৩ জনের

সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় লরি চাপায় প্রাণ গেল শিশুসহ ৩ জনের। আশুলিয়ায় লরি চাপায় রিকশার আরোহী নারী ও শিশুসহ তিনজন নিহত হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রিকশাটি উল্টো পথে আসায় লরি নিচে চাপা পড়ে।রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা।

জানা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল দিক থেকে একটি রিকশা উল্টো পথে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কে পানি জমে থাকায় রিকশাটি সড়কের মধ্য দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ উল্টে গেলে লরির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। সেসময় আহত অবস্থায় আরও ৩ জনকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে এক নারী ও শিশুকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

শিরোনাম