মীরসরাইয়ে সেই ডাকাতির ঘটনায় গ্রেফতার-৬

চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম স্টিল কারখানায় সশস্ত্র হামলা, ভাঙচুর, লুটপাট ও শ্রমিকদের হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মো. তাজুল ইসলামসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।ঘটনার পর বিএসআরএম কারখানার ম্যানেজার মো. দেলোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ৩২ জন এজাহারনামীয় ও ১৫-২০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নেমে র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ আগস্ট রাতে কোতোয়ালি থানাধীন কাজির দেউরি এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় অন্যতম আসামি মো. তাজুল ইসলামকে (২৭) গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে আরও দুটি অভিযানে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।তারা হলেন,মো. ইমন (২৬), পিতা- বশির আহম্মদ, সাং-পরাগলপুর, মো. সাদেক হোসেন (৩০), পিতা- নিজাম উদ্দিন, সাং-উত্তর পরাগলপুর, মো. হাসান (২২), পিতা-আলা উদ্দিন সাং-পরাগলপুর, মো. মাহবুব (২৬), পিতা- মো. মনির হোসেন, সাং-সেংগুয়া, কচুয়া, চাঁদপুর।

শিরোনাম