বাংলাদেশে সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
অনেক বছর ধরে বাংলাদেশে সন্ত্রসাবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি এ ধরনের উদ্বেগে তারা বেশ কিছু বৈঠক করেছে। তবে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ বিষয়ে সঠিক উত্তর দিত পারেননি, কারণ উদ্বেগ তার কাছে প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সোমবার (৪ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘এমন নয় যে তারা কখনই কোনও উদ্বেগ প্রকাশ করেনি। গত এক বছর ধরে করছে- বিষয়টি সেরকমও নয়। প্রায় এক বছর পার হয়ে যাওয়ার পর করেছে। পিরিওডিক্যালি তারা উদ্বেগ প্রকাশ করে অনেক দেশের বিষয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগ হচ্ছে, কোথাও কোন সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে কিনা।’

শিরোনাম