সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ জন গ্রেপ্তার
ঢাকা প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ জন গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্র-জনতা হত্যা মামলা ও অস্ত্র মামলার আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইল, ১০টি সিমকার্ড ও বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এর আগে, একইদিন সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো,ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. আল আমিন মণ্ডল, একাধিক অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু, কিশোর গ্যাং সদস্য রোমান ইসলাম, মো. স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন, ইয়ামিন হোসেন এবং নুরুল হক।এ ব্যাপারে মামলা হয়েছে।