স্টাফ রিপোর্টারঃ
অধিকাংশ দলকে বাইরে রেখে জুলাই ঘোষণা।অধিকাংশ রাজনৈতিক দলকে অন্ধকারে রেখে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করায় আমন্ত্রণ পেয়েও ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশগ্রহণ থেকে বিরত থেকেছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে জাতীয় সংসদের সামনে অনুষ্ঠিত সরকারের উদ্যোগে অনুষ্ঠিত ঘোষণাপত্র পাঠে অংশ নেয়নি তার দল।
এই সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন সাইফুল হক। তিনি অভিযোগ করেন, শুরু থেকেই আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ঐক্য ও সমঝোতা গড়ে তোলার পরিবর্তে সরকার যেন ভাগ-বিভাজনকেই তাদের নীতি হিসাবে গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকার তাদের নিরপেক্ষতা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এর সর্বশেষ এক নজির হচ্ছে মঙ্গলবার বিকালে সরকারপ্রধান যে জুলাই ঘোষণা প্রদান করেছেন অজ্ঞাত কারণে অধিকাংশ রাজনৈতিক দলকে ঘোষণা চূড়ান্ত করার প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে।’