ছাত্র ফেডারেশনের বিবৃতি,‘ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কিত করেছে ছাত্রশিবির’
স্টাফ রিপোর্টারঃ
টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন করে মহান মুক্তিযুদ্ধের লড়াইয়ের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিকে কলঙ্কিত করেছে ইসলামী ছাত্রশিবির, এমন দাবি করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।মঙ্গলবার (৫ আগস্ট) সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক ও সম্পাদক সাকিবুর রনি এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।বিবৃতিতে টিএসসিতে ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাইমুন নাহার কর্ষীর সই করা বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ’৫২ ভাষা আন্দোলন, ’৬৯ গণঅভ্যুত্থান, ’৭১ মুক্তিযুদ্ধ, ’৯০ অভ্যুত্থান ও জুলাই অভ্যুত্থানসহ অসংখ্য গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। আমাদের মহান মুক্তিযুদ্ধ যার মাধ্যমে স্বাধীন-সার্বভৌম একটি রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়েছে।