নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে প্রাণ গেল একই পরিবারের ৭ জন

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মাইক্রোবাস খালে পড়ে প্রাণ গেল একই পরিবারের ৭ জন।নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জসংলগ্ন এলাকায় ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস খালে পড়ে সাত জন নিহত হয়েছেন।আজ বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ঢাকা বিমানবন্দর থেকে তাদের এক নিকট আত্মীয়কে বরণ করতে গিয়েছিলেন বলে জানা যায়।

নিহতরা হলেন,ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তারা সবাই একই পরিবারের।

শিরোনাম