সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি,এলাকায় আতঙ্ক

মেহেরপুর প্রতিনিধিঃ
সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি,এলাকায় আতঙ্ক।মেহেরপুরের গাংনী থানা থেকে মাত্র ৩০০ গজ দূরে তিনটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন পথচারীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্য মালামাল নিয়ে গেছে ডাকাত দল।

মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক পৌনে ১০টার দিকে গাংনী-ধানখোলা সড়কের বিল্লাল নার্সারির কাছে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাদের কাছে হাতবোমা ও দেশীয় তৈরি ধারাল অস্ত্র ছিলো বলে জানান ভুক্তভোগীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাংনী থানার পুলিশের একটি দল।

ঘটনার খবর পেয়ে গাংনী থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত ডাকাতি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

শিরোনাম