বিএনপি নেতা শোডাউন দিলেন সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে!

নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি নেতা শোডাউন দিলেন সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে!জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বের করা ‘বিজয় র‍্যালিতে’ সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করেছেন বিএনপির এক নেতা। ‎মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগীর ‘জুলাই-আগস্ট বিজয় শোডাউনে’ ফটিকছড়ি পৌরসভার অ্যাম্বুলেন্সটি ব্যবহার করেন। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। রাজনৈতিক কর্মসূচিতে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার ভালোভাবে নেননি সাধারণ লোকজন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে বিএনপির বিজয় র‍্যালিতে সরকারি অ্যাম্বুলেন্সটি সাইরেন বাজিয়ে পুরো সদর এলাকায় ঘুরেছে। অথচ তাতে কোনও রোগী ছিল না। এটি ব্যবহৃত হয়েছে বিএনপির প্রচারণার অংশ হিসেবে শোডাউনে। অ্যাম্বুলেন্সে ছিলেন দলীয় কর্মীরা। এতে বিস্মিত স্থানীয় লোকজন।

শিরোনাম