জুড়ীতে চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতাসহ দু’জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার প্রতিনিধিঃ
‘প্রশাসনকে ম্যানেজ’ করে হাকালুকি হাওরে অবৈধভাবে মাছ ধরার সুযোগ করে দেয়ার কথা বলে মৎস্যজীবীদের কাছ থেকে ২ লাখ ৮২ হাজার টাকা চাঁদা আদায় করেছেন বিএনপির এক নেতা। পরে বিষয়টি ভুয়া প্রমাণিত হলে ক্ষুব্ধ মৎস্যজীবীরা অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের মো. নানো মিয়ার ছেলে মো. হেলাল মিয়া এবং কালনীগড় গ্রামের মৃত কদম আলীর ছেলে খান জামাল। এছাড়াও অজ্ঞাত আরও ২-৩ জনকে মামলায় আসামি করা হয়েছে।

শিরোনাম