আশুলিয়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ গ্রেপ্তার-১২

ঢাকা প্রতিনিধিঃ
ঢাকার আশুলিয়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছে।এর আগে, মঙ্গলবার রাতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সির বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিল্পী (২৬), বিথী (২০), মৌ (২০), ইভা (২৫), মিম (২২), মিষ্টি (২৭), ইছহাক হক (৩৮), আব্দুর রশিদ (৪৫), প্রসেনসিৎ (২৪), আনিস ব্যাপারী (৫০), সুজন শেখ (৩৯) ও আনোয়ার হোসেন (৩৪)। গ্রেপ্তার নিয়মিত ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতো। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

শিরোনাম