পঞ্চগড়ে ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল কর্মীর

পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল কর্মীর ।ব্যক্তিগত দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের সিনেমাহল মার্কেটের আলী চটপটি দোকানের সামনে এই ঘটনা ঘটে।নিহত কর্মীর নাম জাবেদ রহমান জয় (১৮)। তার বাড়ি পঞ্চগড় পৌরসভার আখেরি রোড এলাকায়। সে ওই এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে। পঞ্চগড় বাজারের ফল হাটিতে একটি ফলের আড়তে ম্যানেজার হিসেবে কাজ করতেন। এবার এইচএসসি পরীক্ষাও দিচ্ছেন।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান জানান, মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। আসামিদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে।

শিরোনাম