নিজস্ব প্রতিনিধিঃ
নাসীরুদ্দীন পাটওয়ারী বললেন,সাগরের পাড়ে গভীরভাবে ভাবতে চেয়েছি, ঘুরতে যাওয়া অপরাধ নয়।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেওয়া কারণ দর্শানো নোটিশের ব্যাখ্যা দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। জবাবে তিনি লেখেন, ‘আমি ঘুরতে গিয়েছিলাম, তবে এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে একান্তে চিন্তা-ভাবনা করা। সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি—গণঅভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। আমি এটিকে কোনও অপরাধ মনে করি না, বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা।’
বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান তিনি। এনসিপির যুগ্ম সদস্য সচিবের (দফতর) সালেহ উদ্দিন সিফাত মাধ্যমে আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত জবাব দেন নাসিরউদ্দিন পাটোয়ারি।